কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম

কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত জাহিদ ও অভিযুক্ত মাসুম ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

স্বজনরা জানান, ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাসুম বিভিন্ন কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকাপয়সা চাইতেন বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। আর সেই বিরোধের জেরে সোমবার বড় ভাই জাহিদের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এর এক পর্যায়ে মাসুমের আঘাতে নিহত হন জাহিদ।  

স্থানীয়রা বলছেন, সিএনজি অটোরিকশাচালক জাহিদকে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।

নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় জায়গা-জমি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সোমবার তিনি অফিসে থাকাকালীন স্থানীয়রা তাকে ফোন করে জানান মাসুম তার বাবাকে মেরে ফেলেছেন।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, জাহিদ ও মাছুম  দুই ভাই-ই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। দুই ভাই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটে জামিনে এসেছেন।  

তিনি বলেন, ঘটনাটি যেহেতু রেললাইনে হয়েছে সেহেতু জিআরপি পুলিশও এ বিষয়ে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। 

এসজে
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর