রাজবাড়ীতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার ডনের মোড় এলাকা থেকে ফেন্সিডিলবাহী ট্রাকসহ লাল্টু মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডনের মোড় নামকস্থানে চেকপোস্ট স্থাপন করে অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিলের চালান নিয়ে ট্রাকযোগে রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়ক ব্যবহার করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করেছে।

পরে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডনের মোড় নামকস্থানে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী লাল্টু মিয়াকে আটক করে।

মাদক ব্যবসায়ী লাল্টু ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে।

আটককৃত আসামির কাছ থেকে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ট্রাকে থাকা ৪২ পিস স্টিলের সীট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব‍্যক্তির মৃত্যু

image


দীর্ঘদিন যাবৎ ট্রাকযোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিলেন বলেও জানান লাল্টু মিয়া।

তার কাছ থেকে উদ্ধারকৃত মালামালসহ রাজবাড়ী জেলার পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর