বরিশালের নদ-নদীতে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ পিএম

ইলিশ ধরা পড়ছে বরিশালের মেঘনা ও এর আশেপাশের নদীগুলোতে। জেলেরা বলছেন গেল তিন থেকে চার বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ অনেক বেশি। তবে বড় ইলিশ কম। 

এদিকে মাছ বেশি থাকায় বাজারে কম দামে মিলছে মাছ। আর এনিয়ে খুশি ক্রেতারা। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা, আর এক কেজি মিলছে ১১০০ টাকায়। 

image


বৈরি আবহাওয়ার কারণে, ইলিশের প্রধান মৌসুমেও বরিশালের নদীগুলোতে মিলছিলো না ইলিশ। আর এতে হতাশ ছিলো জেলেরা। 

তবে এবার হাসি ফুটেছে জেলেদের মুখে। গেল এক সপ্তাহ ধরে মেঘনা ও এর আশেপাশের নদীগুলোতে দেখা মিলছে ইলিশের। আর সে মাছ নিয়ে পাইকাররা আসছেন মোকামে। 

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছাড়াও, করোনার প্রভাবে বেশ কিছু সময় মাছের দাম পাননি। তবে শীতে ইলিশের প্রাচুর্য থাকায় তাদের এই সংকট কেটে যাবে বলে জেলেরা মনে করছেন।

শুধু জেলেরা নয় খুশি ক্রেতারাও। মাছ বেশি ধরা পড়ায় কম দামে মিলছে বেশি মাছ। যদিও বাজারে বড় আকারের তুলনায় মাঝারি সাইজের ইলিশের সংখ্যা বেশি।  

এদিকে বছরের এই সময়ে ইলিশের দেখা মেলায় স্বস্তিতে ব্যবসায়ীরা। আর লাভের আশায় সাগরে পাড়ি জমাচ্ছেন জেলেরা। 

image


বরিশাল জেলার মৎস কর্মকর্তারা এ এস এম সালেহীন বলছেন, সরকারের কার্যক্রম সঠিক বাস্তবায়নের ফলেই মিলছে প্রচুর ইলিশ। 

তিনি জানান, বিভাগের মেঘনা, আড়িয়াল খাঁ, ইলিশা, তেঁতুলিয়া, বিষখালীসহ বড় নদীগুলোতে জেলেদের জালে প্রচুর ইলিশ পড়ছে। গত কয়েক বছরে এই পরিমাণ মাছ দেখা যায়নি।

প্রাকৃতিকভাবেই ৪-৫ বছর পরপর মাছের উৎপাদন বেশি হয়। তবে আগের মাছের ব্যবস্থাপনা কম থাকলেও, গত পাঁচ বছরে বিভিন্ন কর্মসুচির কারণে নদীতে সুষম অবস্থা তৈরি হয়েছে।


একাত্তর/ এনএ
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর