চাকরি পেলেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ পিএম

অবশেষে চাকরি পেলেন 'দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই' বিজ্ঞাপন দেওয়া বগুড়ার জহুরুলনগরের মো. আলমগীর কবির। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে রিটেল চেইন স্বপ্নের রিসার্চ অ্যাসোসিয়েট পদে তার চাকরি হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এসপি কার্যালয়ে স্বপ্নের পরিচালক সামসুদ্দোহা শিমুল আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন।

'শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই' দেওয়ালে এমন বিজ্ঞাপন দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আলমগীর কবিরের সঙ্গে বগুড়ার এসপি কথা বলতে চান।

বিষয়টি জানার পর আলমগীর গতকাল এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তীর সঙ্গে ফোনে কথা বলেন। পরে আলমগীর আজ দুপুরে এসপি কার্যালয়ে যান।

চাকরি দেওয়ার বিষয়ে জানতে চাইলে এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আমি তার সঙ্গে আজ কথা বলেছি। তার পরিবারের সমস্যার কথা সে আমাদের জানিয়েছে। আমরাও খোঁজ নিয়েছি। তার বাবা অসুস্থ। আসলেই তার একটা চাকরি দরকার ছিল।

তিনি বলেন, রিটেইল চেইন স্বপ্নের এক কর্মকর্তা বগুড়ায় অন্য একটা কাজে এলে তাকে আলমগীরের চাকরির বিষয়ে বলি। উনি হেড অফিসের সগ্নে কথা বলেন এতে সম্মতি দেন।

আজ ওই কর্মকর্তা আমার অফিসে এসেছিলেন। তিনি আলমগীর কবিরের সঙ্গে কথা বললেন। তার ইন্টারভিউ নিলেন। এরপরেই চাকরি হলো।

এদিকে চাকরি পেয়ে খুব খুশি আলমগীর কবির। নিয়োগপত্র পাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকার তেজগাঁওয়ে স্বপ্নের অফিসে আমাকে ৭-৮ দিনের মধ্যে যেতে বলা হয়েছে।


একাত্তর/এসএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর