হাতি তাড়াতে গিয়ে ইআরটি সদস্যের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১০ পিএম

কক্সবাজারের একটি পাহাড়ি এলাকায় লোকালয়ে আসা হাতিকে তাড়াতে গিয়ে এ্যালিপেন্ট রেসপন্স টিমের (ইআরটি) এক সদস্যের মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (২৬)। তার বাড়ি উপজেলার ফাঁসিয়াখালীতে।

একইদিন দুপুরে চকরিয়া হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনের বলি ১৫ বছরের কিশোর

তিনি জানান, সোমবার সকালে বিএমচরের পাহাড়ি এলাকার লোকালয়ে চলে আসে একটি বন্যহাতি। সে হাতিকে বনে ফেরাতে কাজ করে ইআরটি সদস্যরা। তখন আগুন দিয়ে হাতিকে ভয় দেখাতে গেলে হাতির পায়ে পিষ্ঠ হয়ে আহত হন আলী।

উদ্ধারের পর চকরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওই কর্মকর্তা।


একাত্তর/টিএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর