ডিলারদের কাছে ঘুষ দাবি, সার সংকটের আশঙ্কা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

নাটোরে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক, ঘুষ চাওয়ায় সারের বাজারে সংকট তৈরির শঙ্কা করছেন ডিলাররা। তাদের অভিযোগ, মন্ত্রণালয়ের অজুহাত দিয়ে উৎকোচ দাবি করা হচ্ছে। 

এজন্য ওই কর্মকর্তার শাস্তির দাবি করেছে জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা। 

দেশের শস্য ভান্ডারখ্যাত নাটোরে রয়েছে ফসলের বৈচিত্র্য। শুধু ধান, গম, সরিষা, মটরশুটি, মুগডাল ও রসুন উৎপাদনে দেশের বড় অংশের যোগান আসে এ জেলা থেকেই। 

শুধু তাই নয় বিভিন্ন প্রকার ফল আর সবজি উৎপাদনেও দেশের শীর্ষ উৎপাদনশীল জেলা নাটোর। যে কারণে সেখানে রাসায়নিক সারের চাহিদা বেশি।   

জেলায় চলতি বছর ৫৮,৫৯৩ টন ইউরিয়া, ১৬,০৬৩ টন টিএসপি, ৩৫,৭৮৩ টন ডিএপি, ১৬,৫৮৪ টন এমএপি, ১১৬৩৯ টন জিপসাম বরাদ্দ অনুমোদন করেছে সরকার। 

বিপরীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বিসিআইসির ডিলার রয়েছে ৬৫ জন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসির ডিলার রয়েছে ৬৭জন।

ডিলাররা অভিযোগ করেছেন, কিছুদিন আগে কৃষি বিভাগ থেকে নানা শর্ত উল্লেখ করা একটি চিঠি পেয়েছেন তারা। 

এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সবার কাছে আলাদা ভাবে ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে প্রকাশ্যে হয়রানি করার ঘোষণাও দেন।   

বাংলাদেশ ফার্টিলাইজার সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম জানান, তিনি ব্যবসায়ীদের কাছে কৃষি উপ-পরিচালকের ঘুস চাওয়ার প্রমাণ পেয়েছেন। 

তবে ভিন্ন কথা বলছেন অভিযুক্ত ডিডি মাহমুদুল ফরুক। তিনি জানান মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশেই ডিলারদের চিঠি দেয়া হয়েছে। 

অভিযোগের বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের নজরে এনে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

উল্লেখ্য, ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কৃষি কর্মকর্তা থাকার সময়েও কৃষি কার্ড দেয়ার বিনিময়ে টাকা নেয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্ত মাহমুদুল ফারুকের বিরুদ্ধে।  

একাত্তর/এআর
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
তিনি সরাসরি সাব-রেজিষ্ট্রার মো. আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে উৎকোচ (ঘুষ) নেয়ার অভিযোগ তোলেন এবং ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি করে দেন।
পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর