চাঁদপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ, এমপির হুঁশিয়ারি

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

নতুন দলিল করতে আসা গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ঘুষ, অতিরিক্ত টাকা আদায় ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে আলোচিত চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

মঙ্গলবার (১২ মে) সকালে সংসদ সদস্য সাব-রেজিস্ট্রি অফিসে যান। তার এ হঠাৎ উপস্থিতিতে অফিসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দেয় তৎপরতা।

এ সময় তিনি সরাসরি সাব-রেজিষ্ট্রার মো. আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে উৎকোচ (ঘুষ) নেয়ার অভিযোগ তোলেন এবং ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করে আসছিলেন সাধারণ মানুষ। 

সেবাগ্রহীতাদের দাবি, দলিল সম্পন্ন করতে বিভিন্ন অজুহাতে বাড়তি টাকা দিতে বাধ্য করা হয়। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের কাজ বিলম্বিত করা কিংবা নানা ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়।

এসব অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হঠাৎ করে চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনে যান। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেবাগ্রহীতাদের কাছ থেকে সরাসরি অভিযোগ শুনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে এমপি মানিক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না। জনগণকে হয়রানি করে কেউ পার পাবে না। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সরকারি অফিস জনগণের সেবা দেওয়ার জন্য, হয়রানি করার জন্য নয়। মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

এ সময় সেবাগ্রহীতারা সাব-রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায় এবং দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে ধরেন। 

অনেকেই জানান, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা ছাড়া দ্রুত কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।

সংসদ সদস্য তাদের অভিযোগ গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জেলা রেজিষ্ট্রারকে সার্বিক কার্যক্রম মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।

আরবিএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর