ডাক্তারের চেম্বার থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ এএম

নরসিংদীর ঘোড়াশালে একটি ডেন্টাল চেম্বার থেকে এক অফিস সহকারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার টুথ অফিস নামক একটি ডেন্টাল চেম্বার থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত মীর মাইনুল হক ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আব্দুল ফেলু মীরের ছেলে। তিনি টুথ অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মীর মাইনুল হক গত বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

আরও পড়ুন: বাঘাইছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্য অপহৃত

পরিবারের লোকজন তার কোন খবর না পেয়ে শুক্রবার সকালে তার স্ত্রী শ্রাবন্তী পলাশ থানায় একটি নিখোঁজের জিডি করেন। এরই মধ্যে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডেন্টাল চেম্বারের মালিক ডাক্তার শিহাবুল হক চেম্বার খুলে ভিতরে ঢুকেই মাইনুলের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াস জানান, হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/এসজে
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর