ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন

হার না মানা তামান্নাকে প্রধানমন্ত্রী ও শেখ রেহেনার ফোন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম

তামান্না আক্তার নূরার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, অতঃপর বিসিএস ক্যাডার হয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার স্বপ্ন এখন তার কাছে ধোঁয়াশা নয়, বরং সময়ের সিঁড়ি বয়ে চলার পথে একরাশ চ্যালেঞ্জ তার সামনে।

বঙ্গবন্ধুর দুই তনয়ার হাত ধরে সেই চ্যালেঞ্জ লক্ষ্যে পৌঁছে দেবে বলে দৃঢ়ভাবে প্রত্যয়ী অজেয় তামান্না। বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শেখ রেহানা দু’জনই বলেছেন আমার স্বপ্ন পূরণে পাশে থাকবেন। তাদের ফোন পেয়ে তো আমিই কেঁদেই ফেলেছিলাম।’

একপায়ে যুদ্ধ জয় করে চলা তামান্না আক্তার নূরা এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পায়ে লিখে এর আগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তামান্না একই ফলাফলের ধারা অব্যাহত রেখেছিলেন।

তামান্নার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়া। স্বপ্ন পূরণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন তামান্না ও তার পরিবার। তবে প্রধানমন্ত্রী তামান্নাকে ফোন করে সাহস জোগানোর পর চেহারায় ফুটেছে হাসি।

অদম্য মেধাবী তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করে চলেছেন তিনি। তার বাবার নাম রওশন আলী। পেশায় ননএমপিও শিক্ষক।

তামান্না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাই গ্রাম ছেড়ে রয়েছেন শহরের ভাড়া বাড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কোনো বিষয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চান। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে গবেষণায় আত্মনিয়োগ করতে আগ্রহী তিনি। যদিও পরিবারের আর্থিক অনটনে সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে জানতেন না তামান্না। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছিলেন তিনি।

image


এরপর সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রী নিজেই ফোন করেন তামান্নাকে। এর আগে বিকেলে লন্ডন থেকে ফোন করেন শেখ রেহানা। দু’বোনই আশ্বাস দেন তামান্নার পাশে থাকার।

হাসপাতালের বিছানায় শুয়ে মেয়ের ভালো ফলাফলের খবর পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তামান্নার মা খাদিজা পারভীন শিল্পী। 

তামান্নার বাবা রওশন আলী বলেন, ‘গত ২৪ জানুয়ারি যশোরের জেলা প্রশাসকের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লেখে তামান্না। চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়েছিলেন তামান্না। সেই চিঠির প্রেক্ষিতে সোমবার বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিওকলে ফোন দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। একইসাথে তারা দুই বোনই তামান্নার স্বপ্ন পূরণে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। তামান্নার লেখা চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়ে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তামান্নার আঁকা বিভিন্ন ছবিও দেওয়া হয় ঐ চিঠির সাথে।’

আরও পড়ুন: হাত ছাড়া জন্মেও থামতে শেখেননি হেলাল

তামান্নার বাবা রওশন আলী আরো বলেন, ‘পরম করুণাময় আল্লাহর অসীম দয়ায় তামান্নার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা কথা বলেছেন। সবার দোয়ায় তামান্নার স্বপ্ন পূরণ হবে আশা করি।’

তামান্নার প্রতিভায় মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় কোচিংয়ের দায়িত্ব নেয় ইউনিভার্সিটি কোচিং সেন্টার (ইউসিসি) চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড যশোর শাখা। আর জেলা প্রশাসন তমিজুল ইসলাম খান বলছেন, তামান্নার স্বপ্ন পূরণে পাশে থাকবেন তারা।

image


ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চান।

তামান্না ২০১৯ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার বাবা রওশন আলী ঝিকরগাছা উপজেলার ছোট পৌদাউলিয়া মহিলা দাখিল মাদ্রাসার (ননএমপিও) শিক্ষক। মা খাদিজা পারভীন গৃহিণী।

তিন ভাইবোনের মধ্যে তামান্না সবার বড়। ছোট বোন মুমতাহিনা রশ্মি ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। ভাই মুহিবুল্লা তাজ প্রথম শ্রেণির ছাত্র।


একাত্তর/আরএ

বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
গেলো ১৬ বছর শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভবিষ্যতে এই ফিটনেস মেরামত করতেই এনসিপির রাজনীতি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর