ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম

‌‘কাদের মোল্লা (রাজাকার) ছাত্র ইউনিয়ন করতেন’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যের জেরে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলার সভাপতি সাইফ রুদাদ এই মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি গ্রহণ করেছেন বলেও জানা গেছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিগত ২ ফেব্রুয়ারি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) এক প্রতিবাদ সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, ‌কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন। 

এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন অনেকেই। ডা. জাফরুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছিল ছাত্র ইউনিয়ন।

সাইফ রুদাদ বলেন, ছাত্র ইউনিয়ন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল ন্যায্য আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সংগঠনটি। সেই সংগঠনকে ইতিহাসের ঘৃণিত এই ব্যক্তির নামের সঙ্গে জড়ানো ইতিহাস বিকৃতির শামিল। 

আরও পড়ুন: অন্যের মাধ্যমে সার্চ কমিটিতে নাম দিয়েছে বিএনপি 

ছাত্র ইউনিয়নের ইতিহাস বিকৃত করে জাফরুল্লাহরা বাংলাদেশের ইতিহাসকেই বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে বলে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন বলেও জানান রুদাদ। 

ইতোমধ্যে আদালত মামলাটি আমলে নিয়েছে জানিয়ে সাইফ আশা প্রকাশ করেন, তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে দেশের আইনে তার বিচার হবে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস তার বিরুদ্ধে সমনও জারি করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী যুদ্ধাপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর