নোয়াখালীতে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫ পিএম

নোয়খালীতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শিয়ালের মাংস বিক্রির সময় একজনকে আটক করা হয়েছে। পরে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সুবর্ণচরে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)।

সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গোপন খবরে অভিযান চালিয়ে মালেককে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ।

জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শিয়ালসহ অন্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ। 

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার নামে নারীদের গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল

তিনি বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর