জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ -এ ফোন পেয়ে নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া হটাৎপাড়া গ্রামে বিবাহটি বন্ধ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড়গাছা ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খাসগড় গ্রামের মিঠু মন্ডলের ছেলে রুহুল আমিনের (২২) সাথে একই ওয়ার্ড বড়িয়া হটাৎপাড়া গ্রামের নবম শ্রেণির স্কুলছাত্রীর (১৫) বিয়ের অনুষ্ঠানিকতা চলছিলো। এ সময় থানা পুলিশ গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, উপজেলার বড়িয়া হটাৎপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’র মাধ্যমে জানতে পারে পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়া আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
তিনি বলেন, থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধ করেন।
একাত্তর/আরএ
