শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগারে নেই তার স্মৃতিচিহ্ন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:১২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরের পাড়িল গ্রামে ভাষা শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগারে তার কোন স্মৃতিচিহ্নই নেই। এলাকাবাসী জানান, ভাষার মাস এলেই লোকসমাগম হয়, বছরের বাকি সময় সবই পড়ে থাকে অযত্ন-অবহেলায়। 

৫২’র ভাষা আন্দোলনের শহীদ রফিক উদ্দিনের স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালের ২৪ মে, তাঁর গ্রামের বাড়ি সিঙ্গাইরের পাড়িল গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ জাদুঘর ও গ্রন্থাগারটি। সে সময় গ্রামটির নামকরণ করা হয় রফিকনগর। 

কিন্তু নির্মাণের পর থেকে এখনও জাদুঘরে শহীদ রফিকের ব্যবহার্য কোন জিনিসপত্র কিংবা স্মৃতিচিহ্ন নেই। আছে কেবল একটি শহীদ মিনার। এ নিয়ে দর্শনার্থীরাও জানালেন, তাদের হতাশার কথা। 

এলাকাবাসী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে জাদুঘর ও গ্রন্থাগারটি পরিষ্কার করা হয়। বছরের বাকি সময় তা পড়ে থাকে অযত্নে।

সেইসাথে রফিকনগরে যাওয়ার রাস্তাগুলোরও বেহাল দশা। পাশাপাশি থাকা-খাওয়ার কোন ব্যবস্থাও নেই। যে কারণে আগ্রহ নেই দর্শনার্থীদেরও।

শহীদ রফিকের ভাই খোরশেদ আলম জানান, তাঁর ব্যবহৃত কিছু জিনিসপত্র থাকলেও জাদুঘরে সেগুলো রাখার ব্যবস্থা করা হয়নি। বাড়িটি মেরামতও হয়নি দীর্ঘদিন। 

উল্লেখ্য, ২০০০ সালে দেশের এই সূর্য সন্তানকে মরণোত্তর একুশে পদক দেয়া হয়।


একাত্তর/এসজে


যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর