জাহাজ থেকে তেল চুরির সময় সাত চোর আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩০ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ থেকে দীর্ঘদিন যাবত তেল চুরির সাথে যুক্ত একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে নৌ পুলিশ। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে অবস্থানরত একটি জাহাজ থেকে তেল চুরির সময় চোরাইচক্রের এ সাত সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ। 

আরও পড়ুন: পুকুরে পড়া সেই প্রাইভেটকার থেকে মদের বোতল উদ্ধার

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট নৌ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নৌ অঞ্চলের পুলিশ সুপার কৃতিমান চাকমা জানান, পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটকের চেষ্টা করলেও অভিযানের ব্যাপারে টের পেয়ে চোরা কারবারী চক্রের পাঁচজন পালিয়ে যায়। 

এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি বাল্কহেড জাহাজ জব্দ করা হয়। পলাতক এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর