দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ পিএম

দেশের আর লকডাউন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এখন টিকা কার্যক্রম এবং মাস্ক পরার ওপর জোর দেওয়া হভে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন।  

করোনার সংক্রমণের হার পাঁচ শতাংশে নেমে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে আর লকডাউনের কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না। তবে সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে। এছাড়াও করোনা ভাইরাস বাদেও মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লকডাউন না দিয়ে মানুষকে মাস্ক পরার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী দেশে পর্যাপ্ত  টিকার মজুদ করেছেন। শুধু তাই নয় বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশাপাশি, করোনার পরীক্ষা ও চিকিৎসায়ও নজির স্থাপন করেছে সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী।

সকাল সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী জেলা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। পরে তিনি চলে যান শহরের স্টেডিয়াম মাঠে। সেখানে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন। 

আরও পড়ুন: বুস্টার ডোজ নিলে ভারতে যেতে লাগবে না করোনা টেস্টের সনদ

এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর