খামারের আড়ালে ডাকাতি, ৪১ গরুসহ গ্রেপ্তার ছয়

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৩:৪৩ পিএম

একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে খামারের আড়ালে ডাকাতি কার্যক্রম চলছে, এমন অভিযোগ পায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শেষ পর্যন্ত রহস্য উদঘাটন করে পুলিশ। ৪১টি গরুসহ গ্রেপ্তার করা হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে। 

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), শহিদুল ইসলাম (৪০), আব্দুল মালেক (৪০), দুর্জয় (২৮) ও আলামিন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন জেলায়।

মো. জাকির হাসান জানান, দিনের পর দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিলো ডাকাত চক্র। গত ১৮ ফেব্রয়ারি গাজীপুরের চক্রবর্তী এলাকায় দিনাজপুর থেকে আসা একটি ট্রাকের গতিরোধ করে ১৪টি গরু লুট করে ডাকাতরা। পরে এই মামলার সূত্র ধরেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সন্ধান পায় ডাকাত দলের হোতা সুমনের। তার মালিকানাধীন সাদিয়া ডেইরি ফার্ম নামের ওই খামার থেকে উদ্ধার করা হয় ৪১টি গবাদি পশু। আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের ওই খামারেই রাখা হতো পশুগুলোকে। 

আরও পড়ুন: কিয়েভ অভিমুখে রাশিয়ার বিশাল বহর, বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা

তিনি আরও জানান, পরবর্তীতে সাভারের আশুলিয়া, গাজীপুর ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে ১৩টি গরু শনাক্ত করেছেন পশুর মালিকরা। যাচাই বাছাই করে অন্য গরুগুলোও মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর