রাঙ্গাবালীতে ব্যবসায়ীর বাড়িতে দস্যুতা, গ্রেপ্তার এক

আপডেট : ২০ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে রাঙ্গাবালী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। 

মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে একই গ্রামের মো. রুবেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী রাসেল হাওলাদার গহিনখালী গ্রামের বাসিন্দা। তিনি বাড়ির সামনে একটি ফার্মেসি পরিচালনা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন রাসেল। রাত আনুমানিক আড়াইটার দিকে বসতঘরের ভেতরে শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের ভেতরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। 

এ সময় চিৎকার করলে তারা রাসেলের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড দিয়ে আঘাত করে তাকে আহত করে। তার স্ত্রী রিনা বেগম চিৎকার করলে তাকেও বেঁধে রাখা হয়।

পরে দুর্বৃত্তরা ঘরের শোকেশ ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের বাজার মূল্য আনুমানিক আট লক্ষাধিক টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

ঘটনার পর হামলায় আহত ব্যবসায়ী রাসেল হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানায় তার পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী রাসেলের ভাই হাসনাইন আহম্মেদ রাব্বী বাদী হয়ে বুধবার দুপুরে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হওয়া মো. রুবেল ছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। পরে তাকে প্রধান অভিযুক্ত করে মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর