গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:৩৭ পিএম

কুমিল্লা নগরীতে  গৃহবধূ রুবি আক্তারকে (৪২) ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১ মার্চ) কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডের বিকাল, সাড়ে ৫ টায় মুন্সেফবাড়ি এলাকার ৪ তলা বিশিষ্ট রহমান ভিলাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। 

নিহত রুবি আক্তারের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন পরকীয়া লিপ্ত ছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায় সময় মারধর করত। তাকে পরিকল্পিত ভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করছি।

নিহত রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও আমাদের ছেলে পিয়াল বাসায় ছিল। ধারণা করছি ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও পরকিয়া বিষয়টি সঠিক নয়।

তবে এই ভবনের ছাদে গিয়ে দেখা যায় আড়াই ফুট নিরাপত্তা বেস্টুনি রয়েছে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, নিহত রুবি জাহাঙ্গীর হোসেনেন দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তাদের বিয়ে হয় । রুবি ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে।


একাত্তর/এসএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর