পুলিশি নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অভিযোগ

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৫:৫৯ পিএম

গাজীপুরে এক অন্তঃসত্ত্বা নারী থানায় মামলার তথ্য নিতে গিয়ে এক নারী পুলিশ সদস্যের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

ওই নারীর দাবি, পুলিশের নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণে তার গর্ভপাত হয়েছে। ঘটনার পর তিনদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

ভুক্তভোগী নারী একজন পার্লার ব্যবসায়ী। তার ভাষ্যমতে, মঙ্গলবার (১ মার্চ) নগরের কাশিমপুর থানায় নিজের দায়ের করা মামলার বিষয়ে তথ্য নিতে যান তিনি। মামলার তদন্ত কর্মকর্তার কাছে গেলে তাকে এক নারী কনস্টেবলের কাছে পাঠানো হয়। 

এক পর্যায়ে নাম-ঠিকানা ইত্যাদি বিষয় নিয়ে সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তার অভিযোগ, পুলিশ সদস্য রুমা তাকে ধস্তাধস্তি করে দেওয়ালে চেপে ধরেন। এতে তার ঠোঁট ও নাক ফেটে যায়। 

ওই নারী জানান, এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি পেটে আঘাত পান। ওই দিনই রক্তক্ষরণ ও প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক পরীক্ষার পর গর্ভপাতের বিষয়টি জানা যায়।  

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক তপন কান্তি জানান, নির্যাতনের শিকার একজন অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গর্ভপাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। 

আরও পড়ুন: কলেজ ছাত্রী প্রিয়তা হত্যায় মূল আসামি রুবেল গ্রেপ্তার

স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনে ভুক্তভোগীর অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা নির্যাতনকারীর কঠোর শাস্তি চান।   

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, অভিযোগকারী ওই নারীর চলাফেরা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে জেনেছেন ওই নারীও পুলিশ সদস্যের ওপর হামলা করেছেন। 

তিনি জানান, তারা এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নির্যাতনের শিকার হওয়া ওই নারী গত তিনদিন ধরে পুলিশি পাহারায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন। পুলিশ বলছে, ভুক্তভোগীর নিরাপত্তা দাবির প্রেক্ষিতেই নিরাপত্তার জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।  


একাত্তর/এসজে
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর