মেহেরপুরে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১:২৯ এএম

মেহেরপুরে এক ব্যাংক কর্মকর্তার ঘর তল্লাশি করে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার একটি ভাড়া বাসায় থেকে তাকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোস্তফা মনোয়ার। তিনি দারিয়াপুরের একটি শাখা ব্যাংকের সিনিয়র অফিসার।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী জানান, মোস্তফা মনোয়ার মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার নুরজাহান ভিলার ২য় তলায় ভাড়া থাকতেন। একই বাড়ির নীচতলায় তার এক সহকর্মী ভাড়া থাকতেন। গেলো রাত ১১টার দিকে হঠাৎ একটি লাঠি নিয়ে নীচে নেমে এসে সেখানে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর শুরু করেন মনোয়ার। পরে নীচতলায় ভাড়া বাড়ি থাকা তার সহকর্মীর ঘরে হামলা চালায়। তাদের চিৎকারে বাড়িয়ালা ও আশপাশের লোকজন ছুটে আসে তাকে থামানোর চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় সদর থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে রাত দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে থাকা সবার সাথে কথা বলে মনোয়ারকে আটক করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দামি ব্র্যান্ডের পুরোনো বোতলে নকল মদ

ওসি জানান, তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন। তার ঘরে স্ত্রী ও এক বছরের এক সন্তান রয়েছে। মাঝে মাঝে সে ইয়াবাও সেবন করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর