দুই পক্ষের গোলাগুলিতে বান্দরবানে নিহত চার

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৩:৪৮ পিএম

বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার মবাইতং এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শনিবার বেলা ১২টার দিকে রোয়াংছড়ি তালুকদার পাড়া থেকে একদল অস্ত্রধারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শসস্ত্র শাখার পরিচালক উনুমং মারমাকে গুলি করে হত‍্যা করে। হত্যার পর তারা সাঙ্গু নদী পথে চলে যায়। সে সময় ওই সন্ত্রসী দলের সাথে জেএসএস'র গোলাগুলির ঘটনা ঘটে। 

গোলাগুলির পর সন্ধ‍্যায় ঘটনাস্থল চারটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানান তারা। 

image

পুলিশ সুপার জেরীন আক্তার

রোববার (৬ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার জেরীন আক্তার। 

আরও পড়ুন: বিশ্ববাজারে রেকর্ড দামে খাদ্যপণ্য বিক্রি: জাতিসংঘ

জেরীন আক্তার বলেন, এখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোকে সাধারণ মানুষের সাথে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। এখানে একাধিক সংগঠন আছে। যারা নিজেদের মধ্য এধরণের সংঘাতে জড়ায়।


একাত্তর/আরবিএস  

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর