রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:২৯ পিএম

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা ও কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডারকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মৌলভী জকোরিয়া (৫৫)।

নাঈমুল হক জানান, মৌলভী জকোরিয়া কথিত আরসার ওলামা শাখার প্রধান হিসেবে কাজ করে আসছিলেন। 

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা নিহত মাষ্টার মুহিবুল্লাহর সাথে জকোরিয়ার মতবিরোধ ছিল। 

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে তিনি আত্মগোপনে চলে যান। তাকে ধরার জন্য ১৪ এপিবিএন হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

আরও পড়ুন: দুই পক্ষের গোলাগুলিতে বান্দরবানে নিহত চার

অবশেষে দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে শনিবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচিত জকোরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

অধিনায়ক আরও জানান, মৌলভী জকোরিয়া ২০১৫ মায়ানমার থেকে এসে ফেরত যান। এরপর আবার ২০১৭ সাল থেকে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করছিলেন তিনি। 

২০১৯ সালে ফতোয়া বিভাগের দায়িত্ব পাওয়ার পর ২০২০ সাল থেকে কথিত আরসা’র কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। 


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে সেনা অভিযানে রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) সক্রিয় এক কমান্ডারসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড...
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর