উপাচার্যের বিদায় দিনেই শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৯ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর চাকরির মেয়াদ কাল শেষ হয়েছে আজ। উপাচার্যের বিদায়ের দিনেই বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির তদন্ত ও অবৈধ নিয়োগ বাতিলসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। 

রোববার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানারে নিয়ে ঝড়ু মিছিল বের করে ক্যাম্পাস চত্বরে প্রর্দক্ষিণ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা ক্যাম্বাসে পথ সমাবেশ করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজানসহ কয়েকজন আত্মীয়কে বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে নিয়োগ দিয়েছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান তারা।

image


আরও পড়ুন: এবার আমেরিকার কাছে যুদ্ধবিমান চাইলো ইউক্রেন

এছাড়াও উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা লোপাট, বইক্রয়ে অর্থের অনিয়মসহ উপাচার্যের নানা অপকর্মের অভিযোগ এনে তার তদন্তের দাবি করেন। তার সময়কালে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা মারাত্বক সেশনজটের মধ্যে পড়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ভিসিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার অনিয়মের তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা।


একাত্তর/আরবিএস  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শরণখোলা উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে একটি ইলেকট্রনিক্সের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর