ব্যবসায়ী হত্যায় স্ত্রী-পুত্র গ্রেপ্তার

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:৫২ পিএম

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম হত্যার ঘটনায় তার স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। 

পরে পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর সরকার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: দুই ভাগনিকে হত্যার ঘটনায় মামার বিরুদ্ধে মামলা 

গত শনিবার (৫ মার্চ) রাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ গোলাম আজমের মরদেহ উদ্ধার করে। 

পরে এ ঘটনায় রোববার রাতে গোলাম আজমের বড় ছেলে বদিউজ্জামান লিমন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল জানান, ব্যবসায়ী গোলাম আজম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্ত্রী ও ছোট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পুলিশ সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  


একাত্তর/এসজে

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর