ভোগাই-কংস খননে তিন উপজেলায় ফিরছে সুদিন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:২৫ পিএম

ভোগাই-কংস নদীর খনন শেষ হলে বারহাট্টা, মোহনগঞ্জ ও নেত্রকোণা সদরে কৃষি ব্যবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

সারা বছর পানি সরবরাহ নিশ্চিত করা গেলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে বলে মত তাদের। এলাকার কৃষকরা বলছেন, নদী থেকে সেচ দিতে পারলে ফসল উৎপাদনে অর্ধেক খরচ কমবে। 

বারহাট্টা, মহনগঞ্জ, নেত্রকোনা সদর। তিন উপজেলার কৃষি সেচ ব্যবস্থা অনেকটাই নির্ভর ছিলো কংস-ভোগাই নদীর উপর। 

উজানের পলি আর দখলে নদীটিতে পানি প্রবাহ না থাকায় ভূগর্ভস্থ সেচ ব্যবস্থার উপরই নির্ভর করতে হয়। 

ভূগর্ভস্থের পানির উপর চাপ কমাতে কংস-ভোগাই নৌপথটি চালু করা উদ্যোগ নিয়েছে বিআইডাব্লিউটএ। এরই মধ্যে ২১০ কিলোমিটার নদীর প্রায় ৮০ ভাগ খনন কাজ শেষ হয়েছে। 

image


এলাকার কৃষকরা জানান, শুষ্ক মৌসুমে ঠিক মতো ডিপ মেশিনেও সেচের পানি মেলে না। পানির স্তর নেমে যাওয়ায় যুক্ত হয়েছে আর্সেনিক। 

ডিপ সেচের খরচও বেশি। কৃষকরা বলছেন, কংস-ভোগাই নদীতে পানি থাকলে সেচ সংকট কমবে। 

এলাকাবাসী বলছেন, নেত্রকোনা জেলার বেশিভাগ মাছের চাহিদা মিটতো এই নদী থেকে। নদীর পানি প্রবাহ ফিরলে আবারও সেই দিন ফিরে আসবে। 

কর্তৃপক্ষ বলছে, সোমেশ্বর থেকে সুরমার সাথে কংস-ভোগাইয়ের প্রবাহ যুক্ত করা হবে। মাছের বিচরণ, সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হলে সারাবছরই খনন কাজ চালু রাখতে হবে। 

আরও পড়ুন: দেশে ফিরলেন ২৮ নাবিক, আসেনি হাদিসের মরদেহ

বিশেষজ্ঞরা বলছেন, খনন কাজ শেষ হলে নদীর জীববৈচিত্র্য ফিরবে। তবে উজানের পানি প্রবাহ নিশ্চিত করে আন্ত:সীমান্ত নদী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় ভোগাই-কংস নদীটি খনন করতে খরচ হচ্ছে প্রায় দেড়শ’ কোটি টাকা। 


গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর