বর্ষার আগেই চাক্তাই খাল সংস্কার চায় আশপাশের মানুষ

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৩:১১ পিএম

নিয়মিত খনন না করা এবং আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে গেছে চট্টগ্রাম নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল।

এলাকাবাসী বলছে শুষ্ক মৌসুমে খালটির সংস্কার করা না হলে বর্ষায় পুরো এলাকা তলিয়ে যাবে। জলজটে বাড়বে ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে নিচু এলাকার বাসিন্দারা।   

ময়লা-আবর্জনা আর পলিথিনের স্তূপের উপর গড়ে উঠেছে ঝোপঝাড় আর জঙ্গল। দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। আর চট্টগ্রাম নগরের প্রধান এই খালের নাম চাক্তাই।

যে খালটি বহদ্দারহাট মোড় থেকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে নগরের চাক্তাই এলাকায় কর্ণফুলী নদীতে মিশেছে। 

এক সময় বাকলিয়া-রসুলবাগ-চকবাজার এলাকার পানি নিষ্কাশনের পথ এই চাকতাই খাল দিয়ে নৌকা চলাচল করলেও দীর্ঘদিন সংস্কার ও ড্রেজিং না হওয়ায় খালটি এখন প্রায় অস্তিত্বহীন। 

নিয়মিত খনন না করা এবং আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে গেছে নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। সঙ্গে যোগ হয়েছে দখলদারদের থাবা। 

তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপাড় উপচে পানিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। চাক্তাই খাল এখন ‘চট্টগ্রামের দুঃখ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

এলাকাবাসী জানান, তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপাড় উপচে পানিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। সৃষ্টি হয় জলজটের। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলমের অজুহাত, খাল সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আর একই প্রজেক্টে দুই সংস্থার কাজ করার এখতিয়ার না থাকায় খাল সংস্কার করতে পারছে না চসিক।  

তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করতে হবে সবার। 

সামনের বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দ্রুত চাকতাই খাল খননের দাবি জানিয়ে এলাকায় আন্দোলন চালাচ্ছেন রসুলবাগ এলাকাবাসী। 


একাত্তর/এআর

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর