কবরস্থান দখল করে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে বোদার মানুষ

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৭:৩৩ পিএম

পঞ্চগড়ে শত বছরের পুরোনো কবরস্থানের দুই একর জায়গা দখল করে কৃষি জমি বানানোর চেষ্টা করছে দখলদার চক্র। এতে কবরস্থানে দাফন সমস্যায় পড়ছেন ১৫ গ্রামের মানুষ।

কবরস্থানকে কৃষিজমি করায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা ভূমিকা না রাখায় যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলছেন তারা।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের হোসনাবাদ বড়ুয়াপাড়া গোরস্থান শত বছরের পুরোনো

১৯৬২ সাল থেকে গোরস্থানের জন্য পাঁচ একর জমি এস এ থেকে আরএস রেকর্ডভুক্ত বলছেন এলাকার মানুষজন।

এলাকার মানুষের অভিযোগ, হঠাৎ করেই গোরস্থানের দুই একর জমি অন্য কারো মালিকানার দাবি করে রাতের আধারে সমান করে কৃষি জমি বানানো হচ্ছে।

কবরস্থানকে আচমকা কৃষিজমিতে বদলে দেয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী বলছেন সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ নেই।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী এক ছাত্রাবাস

ইউপি নির্বাচনের সময় জানুয়ারিতে এই ঝামেলার সৃষ্টি হয়েছে জানিয়ে জনপ্রতিনিধিরা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

তবে এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় যেন কোন উত্তেজনার সৃষ্টি না হয়, সে বিষয়েও লক্ষ্য রেখে আলোচনার কার্যক্রম চালানো হচ্ছে।

এলাকার ১৫টি গ্রামের মানুষ এই কবরস্থানে মৃতদেহ দাফন করেন।

একাত্তর/আরএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর