নির্মাণ শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, একজন নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৭:৫৮ পিএম

উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংহবাড়ী গ্রামে মাটিকাটা শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামের এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কালাসিংহবাড়ী গ্রামের শাহ আলী শেখের ছেলে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাগলা বাজার থেকে মোড়দহ পর্যন্ত রাস্তা তৈরির কাজে নিয়োজিত মাটিকাটা শ্রমিকরা কালাসিংহবাড়ী গ্রামে একটি খালের পাশে রাস্তা ড্রেসিং করার সময় খাল থেকে মাটি তুলতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের মারপিটে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তাটি তৈরি করতে এলজিইডির শ্রমিকরা পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন জমি গর্ত করে মাটি কাটায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় লোকজন বাঁধা দিয়ে আসছিলেন।

ঘটনার সময় কালাসিংহবাড়ী গ্রামে রাস্তার পাশের খাল থেকে মাটি তুলতে গেলে গ্রামের লোকজন আবারো বাঁধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে আলী হোসেন মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, গ্রামবাসীর সঙ্গে তার রাস্তার শ্রমিকদের সংঘর্ষে নিহত শ্রমিক আলী হোসেনের ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন।


একাত্তর/আরএ

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই তৈরি পোশাক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের পর এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগে মারুফ তালুকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিহতের বন্ধু...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর এবার হোয়াইট হাউসের শীর্ষেই শুরু হয়ে গেছে প্রকাশ্য গৃহদাহ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সাবেক ক্লাব লিভারপুলকে সামনে পেয়ে দুর্দান্ত এক পুনর্মিলনী নাটকের জন্ম দিলেন ডার্ক কুয়েত। ইস্তাম্বুলের শুক্রু সারাকোগলু স্টেডিয়ামে দুই দু’বার পিছিয়ে পড়েও বুকচিতিয়ে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়কে মার্কিন রাজনীতিতে ইসরাইলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সমর্থনের কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বেনিয়ামিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর