দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:২৩ পিএম

ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়িয়েছেন হাদিসুরের চাচা মাওলানা মনিরুল ইসলাম।

নামাজ শেষে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাড়িতে দাদা মোতাহার হোসেন হাওলাদার ও দাদী রোকেয়া বেগমের কবরের পাশে সকাল ১০টা ১৫ মিনিটে হাদিসুরের মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুন: পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে ইউক্রেন অভিযান: রাশিয়া

উল্লেখ্য সোমবার রাত ৯টা ৪০ মিনিটের সময় হাদিসুরের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

হাদিসুরের বাড়িতে চলছে আত্মীয়-স্বজনের আহাজারি। বাবা আবদুর রাজ্জাক হাওলাদার হয়ে পরেছেন বাকরুদ্ধ। মা আমেনা বেগম মূর্ছা যাচ্ছেন বারবার। একমাত্র বোন সানজিদা আক্তার শম্পার আর্তনাদ থামাতে পারছে না কেউ। মেজো ভাই তারেক গড়াগড়ি যাচ্ছেন মাটিতে। ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স চিৎকার করে বলছে, আমার সঙ্গে মোবাইলে কথা বলতে গিয়ে তুই চিরতরে হারিয়ে গেলি।

গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১টায় মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বেতাগীর উদ্দেশে রওয়ানা দিয়ে রাত ৯টা ৪০ মিনিটে পৌঁছেছে।

২০১৮ সালে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হাদিসুর চাকরি নেন। নভেম্বর মাসে হাদিসুরের বিয়ে হওয়ার কথা ছিল। হাদিসুরের টাকায় তাদের সংসার চলছিল। তার ছোট ২ ভাই এখনো পড়াশোনা করছেন।

চলতি মাসের ২ তারিখে ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়। গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।


একাত্তর/এআর

শেরপুর সদর উপজেলায় কবর থেকে মৃতদেহ চুরির ঘটনা বেড়েছে। চুরি ঠেকাতে কবরস্থান পাকা করাসহ দেয়া হচ্ছে লোহার গ্রিল। এলাকাবাসী জানায়, স্বজনদের শেষ স্মৃতি চিহ্নটুকু রাখতেই এমন অভিনব কৌশল নিচ্ছেন তারা।...
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর