লাশ চুরি ঠেকাতে কবরে লোহার গ্রিল, পাহারায় স্বজনরা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

শেরপুর সদর উপজেলায় কবর থেকে মৃতদেহ চুরির ঘটনা বেড়েছে। চুরি ঠেকাতে বিভিন্ন কবরস্থান পাকা করাসহ দেয়া হচ্ছে লোহার গ্রিল। এলাকাবাসী বলছেন, স্বজনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রাখতেই এমন অভিনব কৌশল নিচ্ছেন তারা। এদিকে অভিযোগের ভিত্তিতে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের সূর্যদী পশ্চিমপাড়া গ্রাম। এ গ্রামের বেশিরভাগ পুরোনো কবরগুলো থেকে চুরি হয়ে গেছে কঙ্কাল। তাই মৃত স্বজনদের শেষ স্মৃতিচিহ্নটুকু ধরে রাখতে বাড়তি খরচ করে লোহার গ্রিল দিয়ে ঘিরে দিচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, এ এলাকায় সরকারি কবরস্থান না থাকায় পারিবারিক কবরস্থানেই দাফন করা হয় স্বজনদের মৃতদেহ। কিন্তু সারাক্ষণ পাহারার কোনো ব্যবস্থা না থাকায় একের পর একের কবর থেকে কঙ্কাল চুরি হচ্ছে। 

এ বিষয়ে পুলিশ বলছে, গেল বছরের সেপ্টেম্বরে দুটি আলাদা মামলার পর দুই কেমিক্যাল ব্যবসায়ীসহ চার চোরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই অভিযান এখনও অব্যাহত আছে।

শেরপুর সদর থানা ওসি (তদন্ত) মো. সাইফুল্লাহ বলেন, কঙ্কাল চোরদের মধ্যে দুইজন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে এর পুনরাবৃত্তি হবে না।   

চুরি ঠেকাতে এখন পর্যন্ত এলাকার দুইশ'র বেশি বেশি কবরে দেওয়া হয়েছে লোহার গ্রিল। আর গত দুই বছরে এই ইউনিয়ন থেকেই দেড় শতাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

 

আরবিএস
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর