পিরোজপুরে পিস্তল, গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৫:৫৫ পিএম

পিরোজপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে এক যুবককে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত তিনটার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লা গ্রামের একটি ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি করে তার কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম রাজিব (২৭)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার জনৈক মোশারফের ছেলে বলে জানা গেছে।

তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুইটি মাদক, একটি নারী শিশু ও চারটি গুরুতর জখমসহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন আছে।

image


আরও পড়ুন: প্রাণ ফিরে পেলো মহিচাইল হাসপাতাল

ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লা গ্রামের আমাদের একটি অভিযান ছিল। অভিযান শেষে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান বাড়ির দিকে যাওয়ার ব্রিজের ওপর আমাদের দেখে রাজিব দৌড়ে পালানোর চেষ্টা করে। আমাদের সন্দহে হলে তাকে চ্যালেঞ্জ করে আটক ও তল্লাশি গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর