হাসপাতালের ইনজেকশন পাচারের সময় নারী আটক

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে শাহেদা নামের ঐ নারী একটি ট্রাভেল ব্যাগে ভর্তি পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর তিনশ' ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হয়। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পায়। 

পরে ঐ নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন সরকারি ইনজেকশন পাচারের সময় এক নারী আটকের কথা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো ইনজেকশনগুলো কোথাকার। এরপর আইনি ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত তিন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, ওষুধ পাচারের ঘটনায় জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোন লিখিত অভিযোগ করেনি। 

এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর