আড়িয়াল খাঁ নদে নামলো ১২৮ হাত নৌকা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০:৩৫ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা নদে নামানো হলো ১২৮ হাত লম্বা নৌকা। এবারের বর্ষ মৌসুমে নৌকা বাইচ উপলক্ষে ছয় মাস আগে থেকে নির্মাণ কাজ শুরু করা হয় নৌকাটির। আয়োজক কমিটি নৌকাটির নাম দিয়েছেন ‘শিবচর এক্সপ্রেস’। নৌকাটি একনজর দেখতে হাজারও মানুষের ভিড় আড়িয়াল খা পাড়ে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) শিবচর উপজেলার আড়িয়াল খা নদে নামানো হয় নৌকাটি। আয়োজকদের দাবি, দেশের সর্ববৃহৎ নৌকাটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

সরেজমিন, গ্রাম বাংলার শত বছরের চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে শিবচর উপজেলায় আড়িয়াল খা নদে নামানো হয়েছে শিবচর এক্সপ্রেস নামের বাইচের নৌকাটি। উপজেলার বহেরাতলা দক্ষিণ, বহেরাতলা উত্তর, নিলখী, শিরুয়াইল ও শিবচর এই পাঁচ ইউনিয়নের যুবকরা নিজ উদ্যোগ ও অর্থায়নে বাইচের নৌকাটি তৈরি করেছেন। 

image


আরও পড়ুন: মিস ওয়ার্ল্ড ২০২১ পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা

নৌকাটি পাঁচ ইউনিয়নের বন্ধনের প্রতীক হবে দাবি করে আয়োজকরা জানান, আগামী বর্ষা মৌসুমে এই নৌকা দিয়ে আড়িয়াল খার তীরে দেশের সর্ব বৃহৎ নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

নৌকাটি তৈরি ও এতে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন হায়দার।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর