মিস ওয়ার্ল্ড ২০২১ পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:১৩ পিএম

করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে যাওয়া মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। 

বুধবার (১৬ মার্চ) ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান হুয়ানের কোকা–কোলা মিউজিক হলে বসে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭০তম আসর। 

মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সৌন্দর্য ও প্রতিভার জেরে বিশ্ব সুন্দরীর খেতাব ছিনিয়ে নিয়েছেন ক্যারোলিনা। অনুষ্ঠানের শেষে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং।

image


প্রথম স্থানে পোল্যান্ডের সুন্দরী থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি। তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে তিনি পিএইচডি করতে চান। 

পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবেও তিনি নিজের কাজ চালিয়ে যেতে চান। ভবিষ্যতে টিভি সঞ্চালক ও মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

ক্যারোলিনা বহু বছর ধরেই একটি স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত। সংকটে থাকা গৃহহীন মানুষদের সাহায্যের পাশাপাশি তাদের সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সামাজিক বর্জনের বিরুদ্ধে লড়াই করে চলে তাঁর বিউটি উইথ এ পারপাস প্রোজেক্ট ‘জুপা না পিট্রিনি’। 

আরও পড়ুন: স্টিফেন হকিংয়ের বিখ্যাত প্যারাডক্সের সমাধান

প্রতি রোববার ক্যারোলিনা গরম খাবার, স্যান্ডউইচ, খাবারের প্যাকেজ, গরম পানীয় নিয়ে প্রায় ৩০০ জন গৃহহীনের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, প্রয়োজনে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেন।

করোনাকালেও তার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বন্ধ হয়নি। গৃহহীনদের জন্য কোভিড টিকাকেন্দ্রের ব্যবস্থা করেছিলেন তিনি। 


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর