লোকালয়ে ধরা পড়ে মেছো বাঘের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০:৫৩ পিএম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে লোকালয়ে ঢুকে পড়া একটি মেছো বাঘ আটকের পর মারা গেছে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নরুন্দির মহিশুড়া গ্রামের কৃষক ফরহাদ হোসেনের ১২ বছর বয়সী ছেলে সোহেল মিয়া বাড়ীর পাশের ধানক্ষেতে মেছো বাঘটি দেখতে পায়।

তার ডাকাডাকি শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং জাল দিয়ে বাঘটি আটক করেন। পরে উদ্ধার করে শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় বাঘটি মারা যায়।

মেছো বাঘটিকে দেখতে কৃষক ফরহাদ আলীর বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃত বাঘটি উদ্ধারে বনবিভাগ বা কোন সংগঠন এগিয়ে আসেনি।

আরও পড়ুন: আড়িয়াল খাঁ নদে নামলো ১২৮ হাত নৌকা

রসুলপুর বিটের বন সংরক্ষক সাব্বীর জাহাঙ্গীর জানান, খাদ্য সংকট তৈরি হলে খাদ্যের সন্ধানে জঙ্গলের এই প্রাণী লোকালয়ে প্রবেশ করে।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বললেন, বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণে বন্যপ্রাণীদের খাদ্য সংকট তৈরি হয়। খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করা এসব প্রাণী মানুষের সচেতনতার অভাবে প্রাণ হারাচ্ছে।


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর