বঙ্গবন্ধুর ম্যুরালে পোস্টার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৫:১৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বঙ্গবন্ধুর মুখের ওপরে একটি ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আটক হওয়া রেজাউল করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তাড়াশ সদরের জিকেএস মোড়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ওই পোস্টার লাগানো হয় বলে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান। 

গ্রেপ্তার ব্যক্তি তাড়াশ পৌর এলাকার আমির হোসেনের ছেলে রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তাড়াশ সদরে অবস্থিত কওমি মাদ্রাসার শিক্ষক।

ওসি ফজলে আশিক আরো জানান, বুধবার রাতে ম্যুরালে বঙ্গবন্ধুর মুখের ওপরে একটি ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো হয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাড়াশ ফাজিল মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার উদ্যোগে ওই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে পোস্টারে উল্লেখ রয়েছে। 

ওসি বলেন, বৃহস্পতিবার সকালে বিষয়টি সকলের নজরে আসে। এরপর ওই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পাশাপাশি আওয়ামীলীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকেন। 

এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ওয়াজ মাহফিলের আয়োজক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার সকালে এ ঘটনায় তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন। 

তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন: বাবাকে আর গান শোনানো হবেনা নয়নের, ফিরবে না সকাল

ওই ওয়াজ মাহফিলের আয়োজক মাওলানা আবুল কাশেম বলেন, মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়েছে। তবে তারাও এ ধরণের কাজ করবে না। 

অনেকে বাড়িতে লাগানোর জন্য পোস্টার চেয়ে নেয়। হতে পারে তাদের মধ্যেই কেউ ষড়যন্ত্রমূলক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখে ওই পোস্টার লাগিয়ে থাকতে পারে বলে জানান তিনি। 

এদিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লা। 


একাত্তর/এসজে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর