বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৮:০৬ পিএম

চাঁদপুরে বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চানখারপুল বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রালদিয়া গ্রামের মৃত আবদুর রশিদ মোল্লার মেয়ে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানান দুর্ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে সদর উপজেলার চানখারপুল বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আনোয়ারা বেগম। 

আরও পড়ুন: শরীরে আগুন লাগিয়ে ভয় দেখাতে গিয়ে এক হিজড়া দগ্ধ

এ সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এসময় বাসটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রাস্তার পাশে থাকা খালি একটি ইজিবাইকে গিয়ে আঘাত করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ।


একাত্তর/এসজে
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর