ওষুধ কোম্পানির প্রতিনিধি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৪:২৬ পিএম

নেত্রকোনার মদনে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেওয়ান খসরুর ইয়ার চৌধুরীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের শামছু মিয়ার ছেলে মাদকাসক্ত রাজমিস্ত্রি কবির মিয়া ও পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গত ৬ মার্চ রাত আনুমানিক বারটার দিকে ওষুধ কোম্পানির টাকা সংগ্রহ করে জাহাঙ্গীরপুর সেন্টারের আশকিপাড়ায় নিজ বাসায় ঢোকার সময় ছিনতাইকারীর কবলে পড়েন দেওয়ান খসরুর ইয়ার চৌধুরী।

ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে ১২ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে তিনি মারা যান। 
আরও পড়ুন: কিশোরীকে জুতাপেটা, ইউপি সদস্যসহ চারজন আটক

উক্ত ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে কবিরসহ অজ্ঞাত নামা ২-৩ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির মিয়া ও উজ্জ্বল নামের দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওষুধ বিক্রয় প্রতিনিধি মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।  


একাত্তর/এসজে
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর