বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০:৫৭ এএম

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। 

মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় গিয়ে পুলিশকে ঘটনা জানায়। 

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। 

অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর