শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে সংঘর্ষে ডুবে গেছে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী এম ভি আশরাফউদ্দিন লঞ্চ। 

রোববার (২০ মার্চ) আনুমানিক দুপুর ২.১০ মিনিটে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলো। লঞ্চটি ডুবে যাওয়ার পর ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি। লঞ্চে শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও বিআইডব্লিউটিএ-র দাবি, লঞ্চে যাত্রীসংখ্যা ছিল ২৫-৩০ জন। 

দুপুর আড়াইটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। 

লঞ্চডুবির খবর নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: বীরাঙ্গনা হুনুফা বেগম আর নেই

এছাড়াও ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি এবং বন্দর থেকে আরেকটি ইউনিট পাঠানো ঘটনাস্থলে যাচ্ছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তাদের সাথে যোগ দিয়েছে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং নৌবাহিনী। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর