ইতালি যাওয়ার পথে সাগরে নৌকা ডুবির ঘটনায় দালাল গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০:০৮ পিএম

দালালদের খপ্পরে পরে ইতালি যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে স্পিডবোট ডুবির ঘটনায় আরও এক দালালকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত তিন দালালকে গ্রেপ্তার করা হলো। 

রোববার (২০ মার্চ) তাকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম তারেক মোল্লা (৩২)। তিনি রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।

জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি দালালদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে স্পিডবোটে ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিলেন অভিবাসন প্রত্যাশী ৩৫ জন বাংলাদেশি। ইতালি পৌঁছার ঘণ্টাখানেক আগে মাল্টা সীমানার জলরাশিতে অতিরিক্ত যাত্রীবোঝাই স্পিডবোটটি উল্টে গেলে সব যাত্রী ডুবে যান। প্রচণ্ড ঠাণ্ডায় ১১ ঘণ্টা ভেসে থাকার পর কোস্টগার্ডের সদস্যরা জীবিত সাত জনকে উদ্ধার করেন। তবে তীরে পৌঁছার আগেই ঠাণ্ডায় জমে একজনের মৃত্যু হয়। ভূ-মধ্যসাগরে এখনও নিখোঁজ আছেন ২৮ জন, যাদের মধ্যে ১৫ যুবকই নরসিংদীর।

স্বজনদের অভিযোগ ছিলো, লিবিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা মনির শিল ও বাংলাদেশে তার  সহযোগী তারেকের কারণেই ১৫ যুবকের এই করুণ পরিণতি। 

আরও পড়ুন: লঞ্চে ধাক্কা দেওয়া জাহাজ রূপসী আটক

এ ঘটনায় নিখোঁজ আশিস নামে একজনের বাবা অনিল সূত্রধর রায়পুরা থানায় তারেক মোল্লা, মামুন মোল্লা ও সুবল চন্দ্র শীলকে আসামি করে অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এই মানব পাচারকারী চক্রের সদস্য মামুন মোল্লা ও সুবল চন্দ্র শীলকে  গত ৮ মার্চ গ্রেপ্তার করে নরসিংদী জেলা পুলিশ।


একাত্তর/এসি

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর