৫০ বিঘার কলাগাছ আগুনে পুড়ে ছাই

আপডেট : ২১ মার্চ ২০২২, ০২:৩৩ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে পাবনা সদর উপজেলায় প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২১ মার্চ) উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুর চরের কৃষক মো. ইসলাম প্রামাণিকের (আলক সরদার) বাগানে এ ঘটনা ঘটে।

এতে ৪০ লাখ টাকার কলাগাছ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক মো. ইসলাম।

তিনি জানান, সকালে তিনি খবর পান কে বা কারা তার বাগানে আগুন দিয়েছে। 

এসময় তিনি লোকজন নিয়ে বাগানে ছুটে যান। কিন্তু ততক্ষণে বাগানে প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়ে ছাই হয়ে যায়। 

মো. ইসলাম জানান, আগামী রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে তিনি একশ' বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। এর মধ্যে ৫০ বিঘা পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: গভীর রাতে গৃহবধূ খুন, আটক এক

এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর