ভাড়ার বিনিময়ে স্কুলের মাঠেই রাখা হতো ঘাতক ভ্যানটি

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম

মানিকগঞ্জে স্কুলের ভেতরে রাখা পিকআপ ভ্যানের চাপায় মারা গেছেন এক শিক্ষার্থী এবং এক শিক্ষক। আহত হয়েছেন আরো কয়েকজন।

ঘটনার পর চালককে আটক করা হলেও, পালিয়ে গেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম না মেনে মাঠ ভাড়া নিয়ে স্কুলেই রাখা হতো ঘাতক ভ্যানটি

মানিকগঞ্জের শিবালয় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে ভাড়া দিয়ে নিয়মিতভাবেই রাখা হতো ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির পিকআপ ভ্যানটি।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা যখন খাবারের বিরতিতে মাঠে আসে সে সময় গাড়িটি বের হবার প্রস্তুতি নিচ্ছিলো।

কিন্তু গাড়িটি চালু করার পরই নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় বেশ কয়েকজনকে। এ সময় শিক্ষার্থী তাসনিম ঘটনাস্থলেই মারা যান।

পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নারী শিক্ষক ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা পালিয়ে যান।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের কাউকে পাওয়া না গেলেও অভিভাবকদের অভিযোগ, নিয়ম না মেনে স্কুল মাঠে গাড়ি রাখায় এই দুর্ঘটনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক ভাড়ার বিনিময়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে রাখা হত।

শিবালয় থানার ওসি মোহাম্মদ শাহিন জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় আহত আরও দুই শিক্ষার্থীকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসএ

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
গাছপালার সবুজ ছায়ায় ঢাকা, বাঁশ-বেত আর পলিমাটির সৌন্দর্যে গড়া বিদ্যালয় দেখলে মনে হবে যেন আধুনিক যুগের শান্তিনিকেতন! এখানে শিশুরা মনের উল্লাসে জ্ঞানার্জন করে, প্রকৃতির কোলে শেখে হাতে-কলমে।
নওগাঁয় গরু-ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর