নোয়াখালীতে শ্রেণীকক্ষে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:৫৫ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় তাওহিদী জনতার ব্যানারে উপজেলার সেবারহাট বাজারে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষককে পদত্যাগ দাবি করে বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন কার্যক্রম এবং সিদ্বান্ত আমরা মেনে নেব না। প্রধান শিক্ষক পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচী দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, বোরকা বিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়নি। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, ছাত্রীরা শ্রেণী কক্ষে বোরকা খুলে ক্লাস করবে। আবার বাড়ি ফেরার পথে বোরকা পরিধান করে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিন্ধান্ত মোতাবেক পুনরায় আগের সিন্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে এ মানববন্ধন হয়েছে। 

আরও পড়ুন: ইউক্রেনে নিহত ৯০২ নাগরিক, মারিউপোলে বাড়ছে উত্তেজনা 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টা বোরকা নিষিদ্ধ এ রকম না। বোরকা পরে ক্লাসে ঢুকলে অনেক সময় মেয়েদের বোরকা ছেলেরা পরে আসে, স্টুডেন্ট না এসে আরেকটা আসে। আবার জামায়াত শিবিরের কিছু কার্যক্রম এভাবে বোরকা গায়ে দিয়ে চিঠি আদান-প্রদান হয়। 

ওসি ইকবাল হোসেন আরও বলেন, এ জন্য বলছে আরকি, বোরকা পরি আসুক সমস্যা নেই। তবে যখন ক্লাস করবে তখন যেন মুখটা খোলা থাকে। স্কুল শেষে যাওয়ার সময় আবার বোরকা পরে যাবে। এরকম একটা সিন্ধান্ত প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল। পরে এটা আবার স্থগিত করছে। অতি উৎসাহী হয়ে এ মানববন্ধন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 


একাত্তর/আরবিএস  

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর