সাজা শেষে মিয়ানমার থেকে ফিরছে অর্ধশত বাংলাদেশি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১:৩২ এএম

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষীদের হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরছে অর্ধশত বাংলাদেশি নাগরিক। 

এ উপলক্ষ্যে মিয়ানমারের মংডু টাউনশীপে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপি'র মধ্যে পতাকা বৈঠক চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পতাকা বৈঠকে অংশ নিতে টেকনাফ থেকে মিয়ানমারের উদ্দেশ্য রওনা দিয়েছে বিজিবির একটি প্রতিনিধি দল।

বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শরণার্থীদের জন্য নোবেল বিক্রির ঘোষণা রুশ সাংবাদিকের

তিনি জানান, বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাদের ফেরত দিতে আগ্রহ প্রকাশ করে মিয়ানমার সীমান্ত রক্ষী পুলিশ (বিজিপি)। পরে বিজিবিও তৎপরতা শুরু করে। তাদের সঠিক পরিচয় যাচাই-বাচাই শেষে ফেরত আনা হচ্ছে।

২ বিজিবির উপ-পরিচালক লে. মুনতাসিম বিল্লাহ শাকিল বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা প্রসঙ্গে প্রেন ব্রিফিং করা হতে পারে। বিকেল তিনটার দিকে টেকনাফের জালিয়াপাড়া জেটিঘাটে এটি অনুষ্ঠিত হবে। সেখানেই বিস্তারিত জানানা হবে।


একাত্তর/আরবিএস

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর