গরু চুরি করে বিভিন্ন হোটেলে মাংস সরবারহ, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৪:৩৩ পিএম

বগুড়ায় গরু চুরির আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকরা।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় গাবতলীর হোসেনপুর এলাকায় রাস্তা অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

কৃষকরা এ সময় দাবি করেন, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনয়নের হোসেনপুর ৯নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম ও তার বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের গরু চুরি করে রাতের আধারে জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছে। কেউ এর বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট এবং জীবন নাশের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: পাবনায় মহাসড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ

বিভিন্ন জায়গায় বিচার চেয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তারা এমন সিদ্ধান্ত নেন।

কয়েকদিন আগে চার গরুচোরকে পুলিশ চোরাই গরুসহ গ্রেপ্তার করলেও মূলহোতা এখন গ্রামবাসীর ভয়ে এলাকা ছাড়া। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।


একাত্তর/আরএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পটুয়াখালীর গলাচিপায় একই রাতে দুই কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর