জমিতে পানি না পেয়ে দুই কৃষকের বিষপান, একজনের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:১৯ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে দুই আদিবাসী (সাঁওতাল) কৃষক বিষপান করেছেন। তাদের মধ্যে অভিনাথ মার্ডি নামে একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ মার্চ) রাতে গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর পালিয়ে গেছেন। এলাকায় এ নিয়ে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

বিষপানে নিহত অভিনাথ মার্ডি (৩০) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু এলাকার বাবু চাঁদ মার্ডির ছেলে। একই সঙ্গে বিষপান করে গুরুতর অসুস্থ তার চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ দিন ধরে ধরনা দিয়েও জমিতে পানি না পেয়ে বুধবার সন্ধ্যার পর অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি গভীর নলকূপের অপারেটরের কাছে যান। ধানের জমিতে পানি দেওয়ার পরে পোকা মারার বিষ প্রয়োগ করবেন বলে ওই অপারেটরকে জানান তারা।

প্রতিউত্তরে অপারেটর পানি দিতে অস্বীকৃতি জানালে এর প্রতিবাদে দুই ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।’

এর পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অভিনাথ মার্ডিকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর অবস্থায় রবি মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


একাত্তর/এআর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর