রামেকে হামের উপসর্গে আরও চার ও মমেকে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য জানান।

ডা. শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই অঞ্চলে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুদের হঠাৎ জ্বর এবং শরীরের লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে আনা প্রয়োজন। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির ওপরও জোর দিচ্ছেন তারা।

রামেক হাসপাতালের মুখপাত্র আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স তিন মাস অন্য জনের আট মাস। এ নিয়ে হাসপাতালটিতে হামে ৯ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্র জানিয়েছে, একই সময়ে হাসপাতালটিতে নতুন করে ২০ জন ভর্তিসহ চিকিৎসা নিচ্ছে ৭৮ জন শিশু। 

একাত্তর/এসি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে
সিলেটে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর