রিসোর্ট থেকে শিকলবন্দি বানর উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯:৫৪ এএম

পটুয়াখালীর কুয়াকাটার একটি রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে শিকলবন্দি এক বানর। সাত বছর ধরে বানরটি প্রশাসনের চোখের সামনে স্বপ্নরাজ্য পার্ক এন্ড রিসোর্টে এটি আটকে রাখা হয়।

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এনিম্যাল লাভার্স কলাপাড়ার সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের সহায়তায় বন্দি বানরটি উদ্ধার করে।

উদ্ধারকারী যুবকরা জানান, রিসোর্টের তদারকিতে দায়িত্বরতরা প্রথমে বানরটি কৌশলে বের করে লাঠি দিয়ে খুঁচিয়ে ও গলায় রশি বেঁধে শূন্যে ঝুলিয়ে রেখে আহত করার চেষ্টা করে। 

পরবর্তীতে বন কর্মীদের উপস্থিতিতে এনিম্যাল লাভার্স কলাপাড়ার কর্মী নজরুল ইসলাম, রাকায়েত আহসান, হাসান, মোল্লা ওমর ও হেমায়েত উদ্দিনের চেষ্টায় বানরটি উদ্ধার করে কলাপাড়া নিয়ে আসা হয়।

এনিম্যাল লাভার্স কলাপাড়া শাখার সদস্য নজরুল ইসলাম জানান, তারা গিয়ে বানরটিকে শেকলবন্দি ও খাঁচায় আটকানো অবস্থায় দেখতে পান। সাত বছর ধরে এভাবে খাঁচায় থাকায় এটি অনেকটা দুর্বল হয়ে গেছে। 

তারা বিষয়টি বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাদের সহায়তায় বানরটি উদ্ধার করেন।

আরও পড়ুন: পানি না পেয়ে কৃষকের বিষপান: পাম্প অপারেটরের বিরুদ্ধে মামলা 

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম জানান, তারা উদ্ধার করা বানরটি শনিবার বনাঞ্চলে অবমুক্ত করবেন। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, উদ্ধার করা বানরটি বনাঞ্চলে অবমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর