রূপপুরে কাজাখ নাগরিককে কুপিয়ে হত্যা, বেলারুশের তিনজন আটক

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:০৪ পিএম

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এক কাজাখ নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক কাজাখ নাগরিক। 

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে। নিহত কাজাখ নাগরিকের নাম ভালাদিমির শভেটস (৫২)। আহতের নাম বেরেজনয় অ্যান্ডে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা ঈশ্বরদী থানা হাজতে আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ছয় নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষে ভালাদিমির শভেটসের সঙ্গে বেলারুশের তিনজনের কথা-কাটাকাটি হয়।

হাতাহাতির এক পর্যায়ে বেরেজনয় অ্যান্ডে সেখানে উপস্থিত হলে শভেটস ও অ্যান্ডেকে কোপানো হয়। 

ঘটনাস্থলেই ভালাদিমির শভেটস মারা যান। খবর পেয়ে পুলিশ অ্যান্ডেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


একাত্তর/এসজে

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর